নীলফামারীর জলঢাকায় থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে পৌরসভা থানাধীন বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলেরপাড় এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি: ১। মিনারুল ইসলাম ও তার স্ত্রী মাদক কারবারি ২। জোসনা খাতুন কে ৮৫ পুরিয়া হিরোইন, ৫ পিস ইয়াবা, মাদক সেবনের কাজে ব্যবহৃত চারটি রেপিং ফুয়েল কাগজ, মাদক বিক্রয়ের নগদ ৪৩৬০/- ও দুটি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে উভয় আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
