জনসাধারণের উদ্দেশ্যে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) পক্ষ থেকে বিশেষ অনুরোধসহ আহবান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের পক্ষ থেকে বলা হয় : আমরা পাবনা জেলা পুলিশ আমাদের জীবনকে ঝুঁকির মুখে রেখে সর্বদা পাবনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ব্যক্তিগত ঝুঁকির কথা বিবেচনা না করে আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত পাবনা জেলা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর, যাতে এই জেলা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে রেখে যাওয়া যায়। এই মহান লক্ষ্য অর্জনে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা ছাড়া এ কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই সমাজে বিদ্যমান মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য আমাদের জানিয়ে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সকলকে আশ^স্ত করছি, যারা তথ্য প্রদান করবেন তাদের পরিচয় ও সংশ্লিষ্ট সকল তথ্য সর্বোচ্চ সতর্কতা ও সম্পূর্ণ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে। একটি নিরাপদ পাবনা গড়তে আসুন, আমরা সকলে একসাথে কাজ করি।

