তুমিটা আমার আত্মার আত্ম নিপীড়ন।
মনোবাতায়নে প্রতীক্ষার অবসান ঘটিয়ে
আসবে কবে কোন এক গোধূলি লগ্নে?
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়,
মনটা বড়োই উতলা হওয়ার মতো বিচক্ষণ।
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়,
নদীর ঢেউ পাড়ে এসে ভীড় করা শামুকের মতো-
পড়ে আছি অবহেলা আর অযত্নে।
কবে এসে কুড়িয়ে নিবে আমায়?
অপেক্ষায় উপেক্ষিত হতে দিওনা আমায়।
ভালোবাসি তোমায়..
