মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

মুক্তাগাছায় নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গণভোট ও ভোটার অবহিতকরণ কার্যক্রম

ডাঃ মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী পৌরসভার ত্রি-মোহিনী (নতুন বাজার) এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের ঐতিহাসিক জুলাই বিপ্লব সনদ (সংশোধিত) বাস্তবায়নে গণভোট ‘হাঁ/না’ এর ৪ দফাসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সংক্রান্ত ১১ দফা সুপারিশমালার লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (আজ) আয়োজিত এ ভোটার অবহিতকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম।

এছাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের পক্ষে এসআই হাসিবুর রহমান ও এসআই আনোয়ার শরীফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ঐতিহাসিক আয়মন নদী বিধৌত ত্রি-মোহিনী (নতুন বাজার) এলাকায় লিফলেট বিতরণকালে ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) সংসদীয় আসনের ভোটারদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ ভোটাররা নির্বাচন সংস্কার, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।

উল্লেখ্য, এর আগে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা, খেরুয়াজানি, তারাটি ও দুল্লা ইউনিয়নে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে ভোটার অবহিতকরণ সভা আয়োজন করা হয়।

এ বিষয়ে অভিজ্ঞ মহল মনে করেন, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা গেলেই আত্মনির্ভরশীল, মানবিক ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন