মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

পায়ুপথে ইয়াবা পাচার: মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি

র‍্যাব-৫, সিপিএসসি এর অভিযানে রাজশাহীর বাঘায় পায়ুপথে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী শাহানুর রহমান শাহিন (৩২) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে ৯৮৮ পিচ ইয়াবা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শাহিন নাটোরের বাগাতিপাড়ার পানকা গ্রামের রমজান আলীর ছেলে। সে আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত সে ট্রেন ও বাস যোগে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তার বিরুদ্ধে বাঘা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, শাহিনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। র‍্যাব-৫ এর এ অভিযান প্রমাণ করে যে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন