রবিবার, ২৯ মার্চ ২০২৬

নীরব শয্যার দিনলিপি

মোঃ আব্দুল কাদের সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ তাড়াশ কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ

আজ দু’দিন ধরে
ঘরটা আমার আকাশ,
আর বিছানাটা,
একখণ্ড স্থির পৃথিবী।
হাঁটতে চাওয়া পা
মনের সাথে তাল মেলাতে পারে না,
মেরুদণ্ডের ভেতর
কোন এক অবাধ্য কাঁটার মত
কিছু কথা আটকে আছে।
জানালার পাশে দাঁড়িয়ে থাকা আলোটা
ডাকে বাইরে,
কিন্তু আমি শুয়ে শুয়ে
শিখছি,
কীভাবে ব্যথার মধ্যেও
নীরবে থাকা যায়।
যারা দূরে,
তারা ভাবুক আমি বিশ্রামে,
আর যারা কাছে,
তারা জানুক,
কিছু যুদ্ধ হয়
চুপচাপ,
শয্যার ভেতরেই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন