বুধবার, ৪ মার্চ ২০২৬

উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়া উপজেলার গয়ালমারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় আজ সন্ধ্যার দিকে উনছিপ্রাং এলাকার হাফেজ কারী নেজাম উদ্দিন ইমন (প্রায় … বছর) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি স্থানীয় সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুল মালেকের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সহপাঠী ও শিক্ষকরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্যোগ নিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ঘটনার পর মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নেজাম উদ্দিন ইমন কোরআনের হাফেজ ছিলেন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণে মনোযোগী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন বলে জানান তার সহপাঠী ও শিক্ষকরা।

খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ ও প্রেক্ষাপট জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন