বুধবার, ৪ মার্চ ২০২৬

চাটমোহর মূলগ্রাম ইউনিয়নের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খতবাড়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।

তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র রক্ষায় তার অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আনোয়ারুল ইসলাম (মেম্বার)।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন, মোঃ মিজানুর রহমান ঠানটু।

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন