রবিবার, ১৫ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এম.এ.সিদ্দিক - খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জোন কমান্ডারের নির্দেশনায় এবং উনার সরাসরি উপস্থিতিতে এই মানবিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬ইং) সকালে মাটিরাঙ্গার ওয়াচুর মোড় এলাকায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তত্ত্বাবধানে ছিলেন বিএ-৭৮৯২ লেঃ কর্ণেল মোঃ মাসুদ খান, পিএসসি।

চিকিৎসা সেবা প্রদান করেন

মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূর এ রেজওয়ান তৌফিক রেজবী।

ক্যাম্পটি সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এতে মোট ১৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর ১৪০ জন এবং বাঙালি ১০ জন চিকিৎসা সেবা পান।

ক্যাম্প চলাকালে জোন কমান্ডার উপস্থিত থেকে রোগী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,

মাটিরাঙ্গা উপজেলায় প্রতি সপ্তাহে বাজারের দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পায়।

এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন