মার্শাল আর্ট একটি সৃজনশীল শিল্প মাদকমুক্ত সুষ্ঠু সংস্কৃতির সমাজ বিনির্মাণে মার্শাল আর্টের অবদান অনস্বীকার্য। উখিয়া উপজেলায় সুস্থ সংস্কৃতির ধারা ফিরিয়ে আনতে কোমলপ্রাণ শিশুদের আত্মরক্ষায় নিজেকে শক্তিশালী রূপে তৈরি করতে উখিয়া ডায়মন্ড মার্শাল আর্ট সেন্টারের সৃষ্টি।
২০২৪ সালে এপ্রিল মাসে ক্লাবটির শুভসূচনা করেন প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক,মোহাম্মদ ইমরান, বর্তমান ক্লাবে ৪০ জন স্টুডেন্ট নিয়মিত অনুশীলন করছেন ইতি মধ্যে ক্লাবটি উখিয়ায় তাদের অনুশীলন কার্যক্রমের মধ্যে দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ক্লাবের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ইমরান জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন এই ক্লাব সকলের জন্য উম্মুক্ত নতুন বছরের শুরুতে আমরা স্টুডেন্ট ভর্তি কার্যক্রম শুরু করেছি আপনারা যে কোন সময় আপনাদের সন্তান আমাদের ক্লাবে ভর্তি করাতে পারবেন।
