৬ জানুয়ারি ২০২৬ ভোর রাত ০৩.১০ ঘটিকায় দৌলতপুর থানা পুলিশের একটি টিম খুলনা জেলার ফুলতলা থানাধীন তরফদার পাড়ায় অভিযান চালায়। অভিযানে দৌলতপুর মহেশ্বরপাশায় আলামিন হত্যাকাণ্ডের অন্যতম আসামী রাকিবুল হাসান(২৮), পিতা-মোঃ আব্দুল করিম মোল্লা, সাং- খানাবাড়ী, থানা-আড়ংঘাটাকে গ্রেফতার করা হয়। আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিধায় বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী রাকিবুল হাসান এর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট ২০২৫ তারিখ রাত ১৯:৫০ ঘটিকার সময় দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ি এলাকায় ভিকটিম আলামিন হাওলাদার (৪৩) কে ধারালো অস্ত্র দিয়ে গলার তিন ভাগের দুইভাগ কর্তন করে এবং মাথায়, দুই হাতে ও চোয়ালে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-০৩, তাং-০৪/০৮/২০২৫ খ্রি. ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
