বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ ২ পর্যটক উদ্ধার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দাকোপে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটক উদ্ধার হয়েছে।

 

রোববার (৪ জানুয়ারি) রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় দাকোপ থানা পুলিশ ও কোস্টগার্ড। তবে মুক্তিপণ পেয়ে বনদস্যুরা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিয়েছে, নাকি সাড়াশি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে-এ ব্যাপারে তারা কিছু জানাননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছে। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কোস্টগার্ড।

এর আগে গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা ৫ পর্যটক। তারা দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকালে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যায়।

এ সময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক সোহেল এবং জনিকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে রিসোর্ট মালিকের পরিবারের নিকট মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে একটি সূত্র জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশসহ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন