বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের একক সংঘ ক্লাবের সামনে থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, গরিবের ঘরেই আমার জন্ম, আমি নিজেও এই কষ্ট অনুভব করেছি, যার কারণে আমি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। প্রচন্ড শীতের মাঝে মানুষ কতো কষ্ট করছে, আমি তা উপলব্ধি করে কিছু হতদরিদ্র, যারা শীতবস্ত্র কিনতে পারছে না তাদের জন্যই আমি এই শীতবস্ত্র বিতরণ করছি।
তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে আছি মহান আল্লাহ আমাকে যতদিন সমর্থ দিবেন আমি ততদিন এই হতদরিদ্র গরিব মানুষের পাশে থাকবো। এবং যতোটা পারি, যেভাবে পারি, যেকোনো দুর্যোগ, যেকোনো অসুবিধা, শীত, বর্ষার মাঝে হতদরিদ্র মানুষের পাশে থাকবো। আমি যেহেতু নিজেও দরিদ্রতার সঙ্গে লড়াই করেছি, তাই দরিদ্র মানুষের কষ্ট আমি অনুভব করতে পারি। সেই উপলব্ধি থেকেই আমি গরিব মানুষের পাশে দাঁড়ায়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভির মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, আনোয়ার হোসেন রাজেশ সহ আরো অনেকেই।

