শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ভাদাশ কবরস্থান হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় আজীবন বদরী দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাশ কবরস্থান হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার উদ্যোগে আজীবন বদরী দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎সোমবার (৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে মাদ্রাসার সভাপতি মোঃ বাবুল আক্তার ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‎
‎
‎সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সম্মেলনে মাদ্রাসার উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আজীবন বদরী দাতা সদস্যবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎সম্মেলনের এক পর্যায়ে মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় কুরআনে হাফেজ হওয়ায় মোঃসালমান ফারসি, মোঃতৌহিদুল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান শাফি—এই তিনজন হাফেজ ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎
‎
‎বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাসার সার্বিক অগ্রযাত্রায় দাতা সদস্যদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎
‎দীর্ঘ আলোচনা শেষে বিকেল ৩টায় মোনাজাত ও দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন