মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রাজধানীতে পুলিশ কর্মকর্তা মরদেহ উদ্ধার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মুগদা মান্ডার একটি বাসায় এক পুলিশ কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত কামরুল হাসান (৩০) সহকারী উপ-পরিদর্শক রাঙ্গামাটি এপিবিএনের কর্মরত ছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার। কামরুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া।

পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার জানান, খবর পেয়ে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে চলে যান। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন