দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,১৬,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ ও মোটর সাইকেল আটক করা হয়েছে।
০৩ জানুয়ারি শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,১৬,০০০/- (এক লক্ষ ষোল হাজার) টাকা।
ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
