মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

গাজীপুরে দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর থানার দালাদিয়া এলাকায় একটি চা ও মুদির দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার সম্পদ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর মোহাম্মদ (৪৫) অভিযোগ করেছেন, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে তার দোকানে এই অগ্নিসংযোগ করেছে।

বিষয়টি নিশ্চিত করে নূর মোহাম্মদ জানান, তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর থানার দালাদিয়া, ডার্ড ফিল্ট ফ্যাক্টরির পূর্ব পাশের একটি দোকানে ব্যবসা করছেন। গত ১ জানুয়ারি রাত আনুমানিক ১০টায় তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরেন। এরপর শুক্রবার দোকান বন্ধ থাকায় ৩ জানুয়ারি সকাল ৮টায় দোকান খুলতে গিয়ে দেখেন পুরো দোকানটি পুড়ে খাক হয়ে গেছে। দোকানে রাখা সমস্ত মালামাল, পণ্য ও অন্যান্য সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয়েছে। তার আনুমানিক ক্ষতির পরিমাণ ৮০ হাজার টাকা।

নূর মোহাম্মদ আরও বলেন, দোকান বন্ধের সময় (১ জানুয়ারি রাত ১০টা) থেকে পুনরায় খোলার সময় (৩ জানুয়ারি সকাল ৮টা) এর মধ্যবর্তী কোনো এক সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি দৃঢ়ভাবে সন্দেহ করছেন যে, কোনো অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। ঘটনা আবিষ্কারের পরপরই তিনি দোকানের মালিক মোঃ মোস্তফা এবং স্থানীয় লোকজনকে খবর দেন।

এ ব্যাপারে নূর মোহাম্মদ ইতিমধ্যে শ্রীপুর থানা পুলিশে লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ ও দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা এই ধরনের অস্বাভাবিক ও সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন