বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। 

 

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন