মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

মাগুরায় অস্ত্র ও মাদকসহ আটক-২

মোঃ জুয়েল রানা মাগুরা

আজ শনিবার রাত আনুমানিক ৪ ঘটিকায় হইতে সকাল ৭.৩০ ঘটিকা পযন্ত শ্রীপুর থানাধীন ৭নং সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের মোঃ রাজীব মন্ডল(৩০)এবং মোঃ লিটন শেখ(৪৩)এর বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। যার নেতৃত্বে ছিলেন মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মোহাম্মদ শরিফুল আহসান, পিএসসি ।উক্ত অভিযানে অভিযুক্ত ১। মোঃ রাজিব মন্ডল(৩০)‎পিতাঃ মতিয়ার মন্ডল, ‎গ্রামঃ সোনাইকুন্ডি, ‎পোস্টঃ বাখেরা,‎থানাঃ শ্রীপুর, ‎জেলাঃ মাগুরা এর নিকট হইতে ১।একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান(সিলভার রংএর) ২।তিনটি ককটেল(যাহা লাল রংগের টেপ দিয়ে প্যাচানো) ৩। চার পিচ ইয়াবা(যাহা সিগারেটের কাগজ দিয়ে মোড়ানো)উদ্ধার করেন। এর পর অভিযুক্ত ২। ‎মোঃ লিটন শেখ(৪৩), ‎পিতাঃ তাছির শেখ,‎গ্রামঃ সোনাইকুন্ডি, ‎পোস্টঃ বাখেরা, ‎থানাঃ শ্রীপুর, ‎জেলাঃ মাগুরা এর নিকট হইতে ১। কাঠেরবাটসহ একটি দেশীয় রাম দা ২।কাঠেরবাটসহ একটি চাপাতী ৩। একটি লোহার পাইপ এর এক মাথায় সাইকেল এর চেইন স্পকেট লাগানো (চায়নিজ কুড়াল আকৃতি)৪।দুইটি পুরাতন বেতের ঢাল উদ্ধার করেন মর্মে জানান।উদ্ধারকৃত আলামত শ্রীপুর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ তারিক আজিজ জব্দতালিকা মূলে জব্দ করেন এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শ্রীপুর থানায় নিয়ে আসেন।বর্তমানে উদ্ধারকৃত আলামত শ্রীপুর থানার মালখানায় ও গ্রেফতারকৃত আসামীদ্বয় শ্রীপুর থানা হাজতে আছেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান শ্রীপুর থানার ওসি মোঃ শাহিন মিয়া।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন