শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

নজর কেড়েছে বিদ্যা সিনহা মিম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই দেশের বাইরে দেখা যায় তাকে; মূলত অবকাশ যাপনেই ছুটে বেড়ান বিভিন্ন স্থানে। আর এ কারণে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়।
সদ্য বিদায়ী ২০২৫ সালটি মিমের জন্য বেশ ভালোই কেটেছে। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই কাটিয়েছেন। গত ৩১ ডিসেম্বর একটি ভিডিওর মাধ্যমে তিনি পুরো বছরের স্মৃতিচারণ করেন। সেখানে সমুদ্র সৈকত, রিসোর্ট, রেস্টুরেন্ট, পাহাড় ও ঝরনার পাশাপাশি নিজের জিমের মুহূর্তগুলোও তুলে ধরেন। ভিডিওর ক্যাপশনে ‘গুডবাই ২০২৫’ লিখে বছরটিকে বিদায় জানান তিনি।
বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।
ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন