স্রোতের বিপরীতে গিয়েই ইসলামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা সাহসের সঙ্গে তুলে ধরলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার উসমান খাজা। ক্রিকেট থেকে অবসর ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট কণ্ঠে বলেন—
“আমি একজন গর্বিত মুসলিম সন্তান।”
খাজার এই একটি বাক্যেই প্রকাশ পেয়েছে ইসলামের প্রতি তার গভীর আনুগত্য, বিশ্বাস এবং অগাধ ভালোবাসা। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় ও আদর্শকে গর্বের সঙ্গে তুলে ধরে তিনি প্রমাণ করলেন—ধর্ম কখনো বাধা নয়, বরং সঠিক পথে চলার শক্তি। নিজের ধর্মের শান্তি, মানবতা ও সম্মানের বার্তা তিনি পৌঁছে দিলেন গোটা বিশ্বের কাছে।

