বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মাঠে জবাব দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সিলেট টাইটান্সের উপদেষ্টার কথাবার্তা ও সিদ্ধান্ত দেখলেই বোঝা যায়, বিপিএল তার কাছে খুব একটা গুরুত্ব পায় না; তার মূল চিন্তাভাবনা যেন ঘুরপাক খায় আইপিএলকে ঘিরেই। অথচ সেই দলেই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি বোলিংয়ে কার্যকর নন, ব্যাটিংয়ে ধারাবাহিক নন, এমনকি নেতৃত্বেও দৃশ্যমান প্রভাব রাখতে পারছেন না।
বাস্তবতা হলো, অধিনায়ক হলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়—আগে ব্যাটিংয়ে নামার সুযোগ থাকে, আর মাঠে বিতর্কিত হলেও রিভিউ নেওয়ার স্বাধীনতাও থাকে। আশ্চর্যের বিষয়, এই খেলোয়াড়ই আবার জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক এবং সামনে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথাও শোনান। এমন অবস্থায় তার পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
তবে মাঠে জবাব দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সমালোচনা আর ট্রলের মাঝেই তিনি ব্যাট হাতে প্রমাণ করেছেন—ফর্ম সাময়িক হতে পারে, কিন্তু ক্লাস চিরস্থায়ী। তার ইনিংসই দেখিয়ে দিয়েছে, ক্রিকেটে শেষ কথা বলে পারফরম্যান্সই।
সবশেষে একটাই কথা—ব্যক্তিগত কটুক্তি নয়, বিচার হোক মাঠের খেলায়। আর সেই বিচারে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে বিবেচনায় নেওয়াই যুক্তিযুক্ত।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন