বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন অফস্পিনার শোয়েব বশির। স্পিনার হিসেবে দলের প্রথম পছন্দে হলেও বশিরের প্রথম চার টেস্টে মাঠে নামা হয়নি। পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটিং শক্তি বাড়ানোর লক্ষ্যে অলরাউন্ডার উইল জ্যাকসকে অগ্রাধিকার দেয় টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে চতুর্থ টেস্টে খেলা গাস অ্যাটকিনসন ছিটকে যাওয়ায় ইংল্যান্ড নিশ্চিতভাবেই অন্তত একটি পরিবর্তন আনছে। সেই কারণে দলে রাখা হয়েছে পেসার ম্যাথিউ পটসকেও। বেন স্টোকসের নেতৃত্বে এবং ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে সাধারণত টেস্টের দুই দিন আগে একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল।
ম্যাচ হেরে নবি বললেন ‘ফিজকে খুব মিস করেছি’
সিডনির উইকেট ঐতিহাসিকভাবে স্পিনারদের সহায়ক হলেও চলতি অ্যাশেজ সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররাই। এখন পর্যন্ত স্পিনাররা খুব কম উইকেট পেয়েছেন, যা সিরিজটিকে প্রশ্নের মুখে ফেলেছে। অস্ট্রেলিয়াও চতুর্থ টেস্টে কোনো স্পিনার খেলায়নি। তবে শেষ ম্যাচে অফস্পিনার টড মারফিকে দলে ফেরানোর পাশাপাশি অল-রাউন্ডার বো ওয়েবস্টারকে খেলানোর কথা ভাবছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের একাদশে জায়গা পেতে বশিরকে লড়তে হবে উইল জ্যাকসের সাথে। সিডনিতে স্পিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটির ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দলের আরেক নতুন মুখ ম্যাথিউ পটস। শেষ ম্যাচ দিয়ে অ্যাশেজে তার অভিষেকও হতে পারে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ওপেনার জ্যাক ক্রলি পটসের প্রশংসা করে বলেন, তার বোলিংয়ে ধার ও মানসিক দৃঢ়তা স্পষ্ট।
শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টং।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন