ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা,আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ ০৩ জানুয়ারি ২০২৬ ইং, সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, প্রেসক্লাবের সকল সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

