বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চোখ

শাহী মোহাম্মদ ইলিয়াছ

ভাব প্রকাশে প্রথম বুলি

ইশারা হয় চোখে,

প্রথম দেখায় হৃদয় ছুঁয়ে

প্রেমে পড়ে লোকে ।

মায়াবী ঐ চোখ দুটো তার

সদায় কাছে ডাকি,

বুঝবে কি সে চোখের কথা

 শুভঙ্করের ফাঁকি ।

মনটা পেতে মন বিনিময়

চোখের কোণে কথা,

ভাবুক হৃদে দেখি তারে

দিবে নাকি ব্যাথা ।

ধীরে ধীরে চলছি মোরা

প্রেম পিরিতির হাটে,

অহর্নিশি কালো থাবায়

ছিটকে গেলাম মাঠে ।

সে থেকে আজ বিষাদ সুরে

অশ্রু নয়ন ঝরে,

আচমকা আজ অকারণে

বুকে কাঁপন ধরে।

কে থামাবে চোখের প্লাবন

ভাসছি নয়ন জলে,

ইচ্ছা মতো ঝরছে যেমন

শ্রাবন বর্ষা ঢলে ।

যে চোখতে ভাব প্রকাশে

দিলাম মনটা তারে,

ভুলের মাশুল গুনছি আজো

দুঃখ বলবো কারে ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন