মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) : গতকাল বিকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান দল ঢাকার ইকুরিয়া থানা, বনগ্রাম বাজার, কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে একটি নির্মাণাধীন ভবন থেকে মোঃ সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (৩০) নামের দুইজন ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন