শনিবার, ১৪ মার্চ ২০২৬

চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ

ইউ বি টিভি ডেস্ক

টিফিন ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন কারখানা শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে।

হাজিরা বোনাস, টিফিন ভাতাসহ বিভিন্ন দাবিতে সকালে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়।

পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০ টার দিকে জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা।

খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন