বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

জকসু নির্বাচনের তারিখ ঘোষণা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন স্থগিতের পর উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে, মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন