ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি,এন,পি’র ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা বি, এন,পি’র সভাপতি উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী ২৯ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ৩.৩০ মিনিটের সময় উখিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন। এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি, এন,পি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও টেকনাফ উপজেলা বি,এন,পি’র সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী সহ বি,এন,পি’র অঙ্গসংঠনের নেতৃবৃন্দ মনোনয়ন পত্র দাখিল শেষে উখিয়া উপজেলা প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। এই সময় তিনি উখিয়া সাংবাদিকের উদ্দেশ্য বলেন
উখিয়া প্রেসক্লাবের অবকাঠামো নির্মাণে আমার ভূমিকা ছিলো অগ্রগন্য
কালের বিবর্তনে অনেক তরুণ উদীয়মান সাংবাদিক আজ ক্লাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন অনেকের ইচ্ছে থাকলেও সাহস করে কথা বলতে পারেননি বিগত সতেরো বছর। আমরা সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করবো সকলের আন্তরিক সহযোগিতা পেলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ জাতীকে উপহার দেবো।
