মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

রাজশাহীতে বাস থেকে যুবককে ফেলে হত্যা: ড্রাইভার রুবেল গ্রেফতার

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরলো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজে অবৈধ দখলদার, সন্ত্রাসী, হত্যাকারী ছিনতাইকারী, অপহরণকারী ধর্ষক প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।
মামলার এজাহার সুত্রে জানা যায়, অত্র মামলার বাদী দুলাল হোসেন্দ ৪৩), পিতা-মোঃ আবু সাইদ হোসেন, সাং-কুলপাড়া, থানা-শহ মখদুম, জেলা-রাজশাহী মহানগর এর ছোট ভাই ভিকটিম মোঃ আলাউদ্দিন (৩৪) ছোট বোন রুমি খাতুন (২৭) এবং তার ছোট বাচ্চা সহ ভিকটিমের শশুরবাড়ি গোদাগাড়ী যাওয়ার জন্য গত ইং ৩০/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন লিলি হলের মোড়ে রাজশাহী হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী চট্ট মেট্রো ব-১১-০৭৮০ ‘বাহুল ডিলাক্স পরিবহন গাড়ীতে ওঠেন। কিন্তু ভিকটিম গাড়ীতে ওঠার পর কোন বসার ছিট না পেয়ে গাড়ীর হেলপার কে ছিট করে দেওয়ার কথা বললে হেলপার, চালক এবং সুপারভাইজার তার কথায় কোন কর্ণপাত না করে গাড়ী দ্রত চালিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যেতে থাকে। বাদীর বোন এবং ভিকটিম তাদেরকে বার বার অনুরোধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে কিল ঘুসি মারতে থাকে এবং বাসের চালক দ্রুত গাড়ী চালাতে থাকে। একপর্যায়ে গাড়ীর চালক এর নির্দেশে হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানাধীন হডগ্রাম নতুনপাড়া গ্রামস্থ (মাজেদ এন্ড সন্স স্টক ইয়ার্ড) এর সামনে পাঁকা রাস্থার উপর চলন্ত বাস থেকে ভিকটিমকে ফেলে দিলে ভিকটিম মাথার পিছনে ও শরীরের বিভিন্ন জায়গার গুরুতর জখমপ্রাপ্ত হয়। বাদীর বোন বসের মধ্যে চিৎকার করলে তাকেও বাস হতে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং তার বাচ্চাকে বাসে করে নিয়ে যেতে থাকলে বাদীর বোনের চিৎকার শুনে পিছন থেকে একটি মাইক্রোবাস এসে ঘটনাস্থল তেকে ৩০০ গজ সামনে স্থানীয় লোকজনের সহায়তায় বেরিগেট দিয়ে বাসটিকে থামালে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী মোবাইল ফোনের মধ্যমে বর পেয়ে ঘটনাস্থলে এসে ও সক্ষীসহ অন্যান্য লোকজনের সহায়তায় ভিকটিমকে রাজশাই মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কে ০৮ নং ওয়ার্ডে ভর্তি করান। প্রদিন ০১/১২/২০২৫ তারিখ দুপুর ০২০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কালদের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিনকে মৃত ঘোসনা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।
ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার অসামি করে একটি হত্যা মামল দয়ের করেন। যার মামলা নং ০১, তারিখ ০১/১২/২০২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র‍্যাব।এরই ধারাবাহিকতায়, র‍্যাব-এ, সদর কোম্পানী, রাজশাহী ও ব্যাব-১ সিপিএসস, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৮শে ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সময় ১৭.০৫ ঘটিকায় জএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন মোহাম্মদ নগর লতিফপুর এলাকায় অপারেশন পরিচালন করে উক্ত হাদয় মামলার তদন্তেপ্রাপ্ত মূলহোতা আসামী ড্রাইভার মো: কবেল ইসলাম (২৯), পিতা-ওয়াজেদ আলী, সাং-চকপাড়া, দেওপাড়া, থানা-গেম’গাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন