মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর: হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার-১

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার উজ্জ্বল বাংলাদেশ টিভি, রাজশাহী বিভাগ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ ২০:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৬নং রানীহাটি ইউপিস্থ পাঠানপাড়া জনৈক আনু মিয়ার আম বাগান সংলগ্ন জনৈক শান্ত মিয়ার বাড়ীর উঠানের সামনে হতে মাদক কারবারী ১। মোঃ বাবর আলী (৪০), পিতা-মৃত আকবর আলী, সাং-চক আলমপুর ফিরিঙ্গিপাড়া রনিহাটি ইউপি, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১২ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ১৯:১০ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৬নং রনীহাটি ইউপিস্থ পাঠানপাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৬নং রানীহাটি ইউপিস্থ পাঠানপাড়া জনৈক আনু মিয়ার আম বাগান সংলগ্ন জনৈক শান্ত মিয়ার বাড়ীর উঠানের সামনে হতে ২০:১৫ ঘটিকায় মাদক কারবারী ১। মোঃ বাবর আলী (৪০), পিতা-মৃত আকবর আলী, সাং-চক আলমপুর ফিরিঙ্গিপাড়া রানিহাটি ইউপি, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১২ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ঘটনাস্থলে আটক করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন