শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

অসুস্থ মির্জা ফখরুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। শনিবার (২০ ডিসেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।

শায়রুল কবির খান আরও জানান, আপাতত চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। তার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ওই বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি গণমাধ্যমে তুলে ধরেন। এরপর গভীর রাতে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন