রবিবার, ১৫ মার্চ ২০২৬

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সকল দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মধুপুরের আনারস চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মধুপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনারস চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ২৪শে জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও কর্মীবৃন্দ, সর্বদলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওসমান হাদী ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ওসমান হাদীর মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাঁর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ভারত-বিরোধী বক্তব্যের জন্য পরিচিত ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে ভারতীয় গুপ্তচর সংস্থার জড়িত থাকার অভিযোগও বিভিন্ন মহল থেকে উঠেছে।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা যেই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন