রবিবার, ১৫ মার্চ ২০২৬

ফুলগাজীর আমজাদহাট সীমান্তে বিজিবির অভিযান পিকআপসহ ৮৫ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা 

ভোররাতে বসন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযানে মালিকবিহীন পিকআপ জব্দ, উদ্ধার ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানের মালামালসহ একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বসন্তপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেসিও-১০৮৪৯ নাঃ সুবেদার মো. হুমায়ুন কবির। টহল চলাকালে সীমান্তের কাছাকাছি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ গাড়ি সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা সেটি তল্লাশি করেন।

তল্লাশিকালে পিকআপ গাড়ির ভেতর থেকে ১ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র আরও জানায়, ধারণা করা হচ্ছে এসব মালামাল অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে অভিযানের সময় পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মালামাল বর্তমানে বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কাস্টমস ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন