গৌরবোজ্জ্বল ৫৫তম বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, বিজয় র্যালি ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটায় একটি বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বিজয়ের মাসে জাতীয় ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আলোচনা শেষে জাতীয় উন্নতি ও শান্তি কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

