সোমবার, ১৬ মার্চ ২০২৬

কাজিপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ- নিহত-১

অঞ্জনা চৌধুরী , নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি পাঠ্যপুস্তকবাহী ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম রোডে এই ঘটনা ঘটে। দুর্ঘটার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে যায়।

জানা গেছে, মাদ্রাসার সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১১৯১) আঞ্চলিক মহাসড়কটির পাটাগ্রাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) মারা যান। এসময় ভ্যানের চালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন। নিহত চাঁন মিয়ার বাড়ি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত ছাবেদ আলী। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জিম্মায় নেয়া হয়েছে। চালক পালিয়ে গেছে। মরদেহটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ বিষয়ে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন