মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভূঞাপুরে সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি 

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান। রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় ওসি বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে মাঠে কাজ করে। তাই সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু। যেসব সাংবাদিক পুলিশের অনিয়ম, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে লেখেন, তাদের অনেকে মনে করেন পুলিশ তাদের শত্রু। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় জুলাই আন্দোলনের পর থেকে পুলিশের মাঠ পর্যায়ে দুর্নীতিমুক্ত, সৎ ও মানবিক পুলিশের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ আমাদের মতো বঞ্চিত পুলিশ অফিসাররা থানার ওসির দায়িত্ব পালন করতে পারছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন