মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নতুন আলু দিয়ে দেশী মুরগির ঝোল

মুক্তা হাসান

প্রকৃতিতে শীতের আবহ আসার সাথে সাথেই মজার মজার সবজিও বাজারে এসে গেছে। শীতে নতুন আলু দিয়ে দেশী মুরগির ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়। আজ তাই এই রেসিপিটি দিয়েছেন মডেল – অভিনেত্রী মুক্তা হাসান। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ :
আস্ত একটা দেশী মুরগি টুকরো করে কাটা, নতুন আলু ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন ছেঁচা আস্ত একটা, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চাম, চ হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ২-৩ টুকরা, এলাচি ২-৩টি, তেজপাতা ১-২টি, লবণ পরিমাণমতো, তেল- ১/২ কাপ, কাঁচা মরিচ ৩-৪টি।
রান্নার প্রণালি :
মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন। একটি প্যানে তেল গরম করে আলুগুলো লাল করে ভেজে তুলে রাখুন। এবার প্যানে বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলে আস্ত দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে নেড়ে রসুন ছেঁচা দিন এবং নাড়ুন। রসুন লাল হলে মাখানো মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিন।
এবার অল্প আঁচে রান্না করুন যাতে মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংস সেদ্ধ হয়ে যায়। মাংস অর্ধেক সেদ্ধ হলে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে পরিমাণমতো ঝোল দিয়ে নেড়ে ঢেকে দিন। ঝোল ফুটে উঠলে এবং পরিমাণমতো হলে ভেজে রাখা পেঁয়াজ ও গরম মসলা গুঁড়া দিয়ে দিন। চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন