শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

নো মেকআপ লুকে জয়া আহসান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বেশ নজরকাড়া।
সদ্যই হাতে আপেল ও নতুনআউটলুক নিয়ে বেশ আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া।
সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী।
এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন