শনিবার, ৪ এপ্রিল ২০২৬

পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির প্রতিনিধি সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন—সাবেক সভাপতি ফজলুল হক দুদু,সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান,সহ-সভাপতি ফেরদৌস মিয়া,মুশফিকুর রহমান মিল্টন,বর্তমান কমিটির সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ,অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়,কার্যকরী সদস্য এডভোকেট আবেদুর রহমান সবুজ,সদস্য মাসুদ রানা,ওমর ফারুক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক পাপুল সরকারের কর্মনিষ্ঠা ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। আগামীর পথচলায় সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন