মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

তাড়াশে আদালতের রায় পক্ষে না আসায় জোরপূর্বক জমি বেদখল

মোঃ জিপরুল হোসাইন, উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে আদালতের রায় পক্ষে না আসায় কৃষকের ফসলী জমিতে সদ্য রোপন করা ভূটা নষ্ট করে জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু তাহের সরকার প্রতিপক্ষ আশরাফ আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের আবু তাহের সরকার একই গ্রামের আশরাফ আলীর সাথে দক্ষিণ শ্যামপুর মৌজায় ১.৮০ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে মামলা করা হয়।
মামলায় আবু তাহের সরকার পূর্ব থেকে ভোগ দখল করে আসা ওই জমি আদালত
তার পক্ষে রায় দেয়। কিন্তু প্রতিপক্ষ আশরাফ আলী আদালতের ওই রায় না মেনে চলতি রবি মৌসুমে আবু তাহেরের সদ্য বপন করা সরিষা নষ্ট করে জোরপূর্বক ভূট্রা রোপন করেন। আর এ ঘটনায় আবারও আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক আবু তাহের সরকার।
এ বিষয়ে আবু তাহের সরকার বলেন, আমার রেকর্ডিও সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু আশরাফ জাল কাগজ তৈরী করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় ঘোষনা করেন। চলতি রবি মৌসুমে আমার সদ্য বপন করা সরিষা নষ্ট করে ফেলে এবং জোরপূর্বক আশরাফ অালী ভূট্রা লাগায়।
এ প্রসঙ্গে আশরাফ আলী বলেন, জমির কাগজপত্র আমার সঠিক আছে। তাই জমি ভোগদখলে গিয়েছি।
এ ব্যাপারে তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহআলম বলেন, শান্তি শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে নিয়ে থানায় সমাধানের চেষ্টা করেছি। কিন্তু আশরাফ আলী রায় না মেনে চলে যান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন