আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে ” অদম্য নারী পুরষ্কার ” শীর্ষক কার্যক্রমের আওতায় “শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী “উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে মনোনীত হয়েছে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের শায়লা শারমিন রনি, তিনি সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বিশিষ্ট লোকজ গবেষক কবি মাস্টার শাহআলমের কনিষ্ঠ কন্য ও কবি, সিরাজুল কবির বুলবুল এবং শিল্পী এ,আর,হারুনের ছোট বোন।
উচ্চশিক্ষিত প্রগতিশীল একজন শিক্ষক ও আদর্শ গৃহীনি হিসেবে তিনি পরিচিত। ওনার স্বামী আবদুল গফুর একজন আই,এন,জি,ও কর্মকর্তা।
৯ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটের সময় উখিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাযাপন আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মহিলাকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।অদম্য নারী শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য শায়লা শারমিন রনিকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি, জারিন তাসমিন তাসিন,সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা উখিয়া উপজেলা। মোছাম্মদ হাবিবা জাহান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উখিয়া উপজেলা। এই সময় উখিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা প্রধান ডাকঘর কর্মকর্তা, বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকা ভূক্ত শিল্পী ও উপস্থাপক এস,এম জসিম।
অনুষ্ঠানটি আয়োজন সার্বিক সহযোগিতা করেন উখিয়া উপজেলা প্রশাসন।
