মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

উখিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ “অদম্য নারী “পুরষ্কারে ভূষিত হলেন রেজিয়া আলম

উখিয়া প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরষ্কার শীর্ষক কার্যক্রমের আওতায় সফল জননী নারী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ “অদম্য নারী” হিসেবে মনোনীত হয়েছেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের রেজিয়া আলম,তিনি বাংলাদেশের নামজাদা লোকজ গবেষক কবি নাট্যকার,ঔপন্যাসিক মাস্টার শাহআলমের সহধর্মিণী।
৯ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটের সময় উখিয়া উপজেলা হল রুমে উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মহিলাকে পুরষ্কিত হয়। অদম্য নারী, জননী হিসেবে উপজেলার পর্য্যায়ে রেজিয়া আলমকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন, জারিন তাসমিন তাসিন
উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও
মোছাম্মদ হাবিবা জাহান মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উখিয়া উপজেলা। এই সময় উপজেলা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,
উখিয়া উপজেলা ডাকঘরের প্রধান কর্মকর্তা কন্ঠ শিল্পী এস,এম জসিম উদ্দিন।অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন উখিয়া উপজেলা প্রশাসন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন