মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মুচকি হাসি

ইউ বি টিভি ডেস্ক

মুসলিম সমাজে মুচকি হাসির সুন্নাহ ছড়িয়ে দেওয়াটা কতই-না সুন্দর ও উত্তম কাজ।
প্রতিদিন যে দুঃখকষ্টের মধ্য দিয়ে মানুষ জীবনযাপন করে, মুচকি হাসি তাতে সামান্য হলেও আনন্দের পরশ বুলিয়ে দেয়। এমনটা জরুরি নয় যে, মুচকি হাসি দেওয়ার জন্য সব রকম দুশ্চিন্তা ও বিপদ মুক্ত থাকতে হবে; বরং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নানারকম কষ্ট ও দুঃখের মাঝেই জীবনযাপন করতেন, তারপরও সবসময় তাঁর চেহারায় মুচকি হাসি লেগে থাকত।
‎‎আবদুল্লাহ ইবনে হারিস ইবনে জায রা. বলেন,
‎‎রাসূল ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )
-এর চেয়ে বেশি মুচকি হাসি দিতে আমি আর কাউকে দেখিনি। (১)
‎‎শুধু তাই নয়, এই মুচকি হাসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় সওয়াবের কাজ আখ্যা দিয়ে এর জন্য পুরস্কার নির্ধারিত থাকার ঘোষণা দিয়েছেন।
‎‎রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‎‎তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসি সদকাস্বরূপ। (২)
‎‎১. সুনানুত তিরমিজি, ৩৬৪১; আল-মুসনাদ লিল ইমাম আহমাদ, ১৭৭৪০
‎২. সুনানুত তিরমিজি, ৩৬৪১; সহিহ ইবনি হিব্বান, ৪৭৪; সহিহ বুখারি (আল-আদাবুল মুফরাদ, পৃ. ৪৮১)

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন