রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইশ 💔

মো: রাজিবুল করিম রোমিও

আপনারে পাইতে পাইতেই হারাইলাম—
এমনটাই হয় বোধহয়,
যারে সবচেয়ে বেশি চাই,
সেই মানুষটাকেই সময় কেমন করে যেন
আঙুল ফসকে ছাই বানাইয়া দেয়…

আপনি গেলে বুকের ভিতর
একটা পোড়া গ্রামের মতো নীরবতা নামছে,
যেখানে বাতাস বইলেই
মন কেমন করে কেঁপে উঠে—
ঠিক ৯০ দশকের পুরান ব্যথার সিনেমাখানা মতো…

কানে বাজে রেডিওর হালকা সোঁ সোঁ শব্দ,
মনের ভিতর বাজে একটাই নাম—আপনি…
যেন পুরান চিঠিতে শুকায়ে থাকা গোলাপের গন্ধ,
যারে ছুঁইলে আজও বুকের ভেতরটা
হঠাৎ কেমন করে ব্যথায় ভিজে যায়…

আপনি জানেন?
হারানো প্রেমের সুর আজও গলির মাথায়
দুপুরবেলা গরম হাওয়া দিয়া যায়,
আর সেই বাতাসেই আমি শুনি—
আপনার চলে যাওয়ার কাহিনী…

মানুষ কই? কেউ বলে ভুলে যাও,
কেউ বলে সময় সব ঠিক করে দিবে…
কিন্তু আমার ভাঙা বুকের ভেতর এখনও
আপনারই নামের ধুলো জমছে,
এখনও রাত নামলেই মনে হয়—
আপনি বুঝি ফের ডাক দেবেন…

হয়তো সেই ডাক আর কোনোদিন আসবে না,
তবুও আমার মন আপনারে কই—
একবার থাইকা যান,
আবার হারাইয়া যাইয়েন না…

কারণ কিছু প্রেম পাইতে পাইতেও শেষ হয়,
কিছু মানুষ হারাইয়াও বুকের ভিতর রইয়া যায়—
আর কিছু ব্যথা…
আজীবন ৯০ দশকের গল্প বইয়া যায়…

আপনি হারাইয়া গিয়াছেন ভালই হইছে
আপনি না হারাইলে
আমার এই দেখা হয়তো কখনো পূর্ণই হইতো না..

মো: রাজিবুল করিম রোমিও

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন