বুধবার, ১১ মার্চ ২০২৬

ভূঞাপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলাদড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ও সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হোসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. আকতার বানু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং ৫ নং অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (হাসান)। উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকও অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সন্তানদের জন্য দোয়া ও শুভকামনা জানান। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতি হৃদয়ে ধারণ করে তারা যেন উচ্চশিক্ষায় আত্মনিয়োগ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় শিক্ষার্থীদের সুশিক্ষায় ভূমিকা রাখার জন্য। এক আবেগঘন ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়ার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন