বুধবার, ১১ মার্চ ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা শাহিনুর রহমান শাহিনের দোয়া মাহফিল

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন। অপর দিকে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম ও পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ নাছির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন জায়গায়।

শনিবার সন্ধ্যায় যার যার ব্যক্তিগত কার্য্যলয়ে উপস্থিত নেতা কর্মীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

মোঃ শাহিনুর রহমান শাহিন,মোঃ আখিঁরুজ্জামান মাসুম,মোঃ নাছির উদ্দিন তাদের বক্তব্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।’
যার যার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও পৌর সভার ২নং ওয়ার্ডে সাবেক কমিশনার মোঃ শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ নাছির উদ্দিন,৪নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম,৫নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ আব্বাস আলী,৩নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মোঃ নুরুল ইসলাম, সাবেক পৌর যুবদলে যুগ্ম আহব্বায়ক মোঃ শহিদুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হুমায়ন আহমেদ মুন,পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ রাসেল রানা পিন্টু পরী,পৌর বিএনপির অন্যতম নেতা মোঃ মধু সরকার,পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ শরীফ আহমেদসহ অনেকে।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং সব বাংলাদেশী মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন