বুধবার, ১১ মার্চ ২০২৬

গণতন্ত্রের আখড়ায় মত্ত জনতার কণ্ঠস্বর

সম্পাদকীয়: (মোঃ আব্দুল হান্নান মিলন)

টাঙ্গাইল-১৩৩, কালিহাতী-৪ সংসদীয় আসনের এলেঙ্গা বাস স্ট্যান্ড। বৃহস্পতিবার, (২৭ নভেম্বর) এক অভীষ্ট লক্ষ্যের আবেগে সমবেত এক অগ্রযাত্রার ইতিহাস রচনার ক্ষণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ লুৎফর রহমান মতিন-এর উপস্থিতিতে এলেঙ্গা বাস স্ট্যান্ড পরিণত হয়েছিল এক গণতান্ত্রিক মিলনকেন্দ্রে। এক বিশালাকারের নির্বাচনী জনসভায় মুখরিত হয়ে উঠেছিল জনপদের প্রাণকেন্দ্র। প্রতিটি মুখে ছিল স্বপ্নের ছাপ, প্রতিটি চোখে ছিল পরিবর্তনের প্রত্যাশা। জনসমুদ্রের উত্তাল তরঙ্গে ভেসে যাচ্ছিল স্লোগানের মিছিল। এমনই এক পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মমতাভরা কণ্ঠে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক দর্শনের সারসংক্ষেপ উপস্থাপন করেন। তার বক্তব্যে ছিল জাতীয় সমস্যা থেকে শুরু করে স্থানীয় উন্নয়নের নানা দিগন্তের পরিপূর্ণ চিত্রাঙ্কন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও এলাকাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি উপস্থিত শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরেন এক বলিষ্ঠ ও সুস্পষ্ট রোডম্যাপ। তার কথায় কথায় জনতা ফিরে পায় তাদেরই প্রতিচ্ছবি; একজন নেতা হিসেবে তিনি শুধু বক্তাই নন, একজন সহযাত্রী, যিনি তাদের আশা-আকাঙ্ক্ষারই প্রতিনিধিত্ব করেন। তার আলোচনায় ছিল গাম্ভীর্য, ছিল দায়িত্ববোধের অনুভূতি এবং ছিল এলাকাবাসীর প্রতি অকুণ্ঠ অঙ্গীকার।

এ সভা কেবল একটি নির্বাচনী প্রচারণার আয়োজনই ছিল না, বরং তা গণতন্ত্রের চিরন্তন ধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও গভীর আগ্রহ প্রমাণ করে যে, তারা তাদের ভবিষ্যৎ গড়তে সচেতন এবং একজন যোগ্য প্রতিনিধির হাতেই তারা তাদের ভোটের ম্যান্ডেট সঁপে দিতে আগ্রহী। এলেঙ্গার মাটি ও মানুষের সঙ্গে এই আত্মিক বন্ধনই হয়ে উঠুক আগামীর সমৃদ্ধির ভিত্তি— এই কামনা করি আমরা সকলেই।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন