কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন প্রেমে জড়িয়েছেন মডেল – অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তিনি সেটা স্বীকার করে শীঘ্রি প্রেমের বিষয়ে জানানোর ঘোষণা দিয়েছেন। পর্দায় সাহসী, প্রথাভাঙা অভিনয়ের জন্য পরিচিত বাঁধন ব্যক্তিগত জীবনেও লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে মিরপুরে বাবা – মায়ের সঙ্গেই আছেন।
বাঁধন জানান, তার বিয়ে নিয়ে পরিবার কখনোই তাকে বাড়তি চাপ দেয়নি। তবে মেয়ের একটি ইচ্ছা ছিল, মায়ের জীবনে কেউ একজন যেনো আবার আসেন। মা যেন সুন্দরভাবে জীবনযাপন করে। মেয়ের সেই চাওয়া এবার সত্যি হতে চলেছে। বাঁধন জানান, তিনি প্রেমে পড়েছেন। খুব শীঘ্রি প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবেন।
নতুন প্রেমের বিষয়ে বাঁধন বলেন, আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, আমার মেয়ে, পরিবার। সবকিছু মিলিয়ে এখন গভীর শান্তি অনুভব করছি। প্রেম নিজেও সুন্দর। সম্পর্কটা নতুন, তাই যত্ন করে এগোতে চাই। খুব শিগগিরই সবাইকে জানাবো।
