নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। র্যালি শেষে নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডা: গৌরাঙ্গ কুমার তালুকদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো: সাফিউল সারোয়ার, পুলিশ সুপার, নওগাঁ। স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্যে বলেন, সুস্থ জীবন গড়তে নিরাপদ খাদ্য তথা অর্গানিক খাদ্যের কোন বিকল্প নেই। আমাদের যেমন নিরাপদ খাবার দরকার, চিকিৎসা দরকার তেমনি প্রাণীদেরও একই সুবিধা প্রয়োজন। প্রাণীদের যত্ন নিতে এবং অধিক উৎপাদন বৃদ্ধিতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।
পরিদর্শন টিম প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। “ডেস্কা এগ্রোভেট” এর স্টল পরিদর্শন করার সময় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আগ্রহের সাথে ভেটেরিনারি প্রিমিক্স সম্পর্কে বেশ কিছু বিষয়ে জানতে চান। এসময় স্টলে উপস্থিত “ডেস্কা এগ্রোভেট” এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হেড কৃষিবিদ মোঃ রুহুল আমিন এসব বিষয়ে আলোকপাত করেন।
উক্ত প্রানিসম্পদ প্রদর্শনীতে ছাগল, ভেড়া, গারল, হাঁস-মুরগী, কবুতর, পাখি ও সৌখিন প্রাণী যেমন- বিড়াল প্রদর্শিত হয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিও, স্থানীয় খাদ্য প্রস্তুতকারক কোম্পানি, বিভিন্ন ঔষধ কোম্পানি সহ স্থানীয় পর্যায়ে সফল উদ্যোক্তা, খামারিবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
